চাষের জমি থেকে গুলিবিদ্ধ যুবকের মৃতদেহ উদ্ধার - The News Lion

চাষের জমি থেকে গুলিবিদ্ধ যুবকের মৃতদেহ উদ্ধার

 


দি নিউজ লায়ন;   চাষের জমি থেকে গুলিবিদ্ধ যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য। ঘটনাটি আজ সকালের চাকদা থানার দরাপপুর পশ্চিম পাড়ার। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, যুবকের নাম নীলকমল দাস (২১)।  পেশায় রাজমিস্ত্রি সঙ্গে যুক্ত। 


 এই যুবক তার সঙ্গে অন্য পাড়া মেঠো পাড়ার এক রূপান্তর কারীর সাথে তার প্রণয় সম্পর্ক ছিল , বেশিরভাগ সময়ে সে সেখানেই থাকতো তবে গত 7 দিন আগে তার পরিবারের কাছে আসে এবং গত কালকে দুপুরের পর থেকে কে বা কারা ডেকে নিয়ে যায় তারপর আর খোঁজ মিলল না এরপরে আজ হিংনারা শ্মশানের মাঠে তার গুলিবিদ্ধ দেহ পড়ে থাকে।  


এরপর এলাকার মানুষরা পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ এসে তার দেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তে পাঠায়। পুলিশ সূত্রে জানা গেছে পেটে ও মাথায় গুলি করা হয় তাকে। তবে কেন এই খুন তার তদন্ত শুরু করেছে চাকদহ থানার পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.